মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় ৩জন নিহত, আহত ২
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১:৫০ এএম আপডেট: ০৩.০৭.২০২৫ ১:৫৮ এএম |





 কুমিল্লায় পৃথক দুর্ঘটনায়  ৩জন নিহত, আহত ২তানভীর দিপু: কুমিল্লার পৃথক তিনটি স্থানে বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে চান্দিনা, দাউদকান্দি ও লালমাইয়ে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বারের ছবিনগর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেম ভূঁইয়া (৬০) মাধাইয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী ‘রূপালি সুপার সার্ভিস’ নামে একটি দ্রুতগামী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একইদিন দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। কুড়িগ্রাম জেলার মো. বেল্লাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীকে ঢাকাগামী ‘তিশা পরিবহন’-এর একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার সাথে থাকা অপর একজন গুরুতর আহত হন। 
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, “বাসটি আটক করা হয়েছে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
তৃতীয় দুর্ঘটনাটি ঘটে লালমাই উপজেলা ফয়েজগঞ্জ বাজারে। চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক মৃত্যুবরন করে। তিনি জগৎপুর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা সিয়াম নামের অপর আরোহী আহত অবস্থায় বর্তমানে কুমিল্লা পিপলস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল আকবর জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়েছি এবং একজনের প্রাণহানি হয়েছে বলে আনঅফিসিয়ালি জেনেছি।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২