সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
বুড়িচংয়ে জাসাসের মতবিনিময় সভা
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১২:০৭ এএম |


শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার  জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) এর উদ্যোগে  এক মতবিনিময় সভা আলেখারচর বিশ্ব রোড হোটেল মিয়ামিত ২ এ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জাসাসের আহবায়ক ও  দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা জাসাসের সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালনা করেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা  দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব  মোহাম্মদ নাছির উদ্দীন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম মেম্বার, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ আমির হোসেন বাদল।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব আলম চৌধুরী।
আরও বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ খান প্রমূখ। এসময় উপজেলা বিএনপি ও উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২