বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে সাংগঠনিক ও ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি সভায় কামরুল হুদা
আগামীতে বিএনপিই জনগণের প্রত্যাশা পূরণ করবে
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১২:০৭ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছে দলের প্রাণ। আ’লীগের সময়ে দলের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীর ভিত্তি মজবুত থাকায় ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। তারা সমাজের কাছে ঘৃণিত হয়েছে। তরুণ প্রজন্মে জনপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাহসী ভূমিকা রাখতে হবে। এ দেশের জনগণ বিশ্বাস করে আগামীতে বিএনপিই তাদের প্রত্যাশা পূরণ করবে। শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা সকল ইউনিয়ন বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে সাংগঠনিক ও ইউনিয়ন সম্মেল প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে আয়োজিত সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান মোল্লা হিরণ, নুরুন্নবী পাটোয়ারী, মীর আবদুর রহমান আলমগীর, গিয়াস উদ্দিন, রিয়াজ উদ্দিন মেম্বার, আ.ন.ম সলিমুল্লাহ টিপু, সদস্য এনামুল হক ছুট্টু, কাজী শাহীন রেজা, জাকারিয়া চৌধুরী যুবরাজ, মিজানুর রহমান ভুঁইয়া, ডা. মাঈন উদ্দিন মিয়াজী, ইসমাইল হোসেন, সোলায়মান চৌধুরী, তৌহিদুল্লাহ, খন্দকার আল আমিন খোকন, আবদুর রাজ্জাক, ডাঃ আনোয়ার হোসেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২