সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
বুড়িচংয়ে পেট্রোল পাম্প সিলগালা করল বিএসটিআই
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ১৩.০৫.২০২৫ ২:২৭ এএম |



 বুড়িচংয়ে পেট্রোল  পাম্প সিলগালা  করল বিএসটিআই জ্বালানি তেলের পরিমাপে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলার একটি পেট্রোল পাম্প সাময়িকভাবে বন্ধ (সিলগালা) করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (১২ মে) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিএসটিআই কর্তৃক পরিচালিত সার্ভিল্যান্স (তদারকি) অভিযানে জ্বালানি পরিমাপে অনিয়ম ধরা পড়ে।
বিএসটিআই সূত্রে জানা যায়, মেসার্স আনোয়ার অ্যান্ড সন্স ফিলিং স্টেশন, দক্ষিণপাড়া, বুড়িচং -এর একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। এ অপরাধে সংশ্লিষ্ট ইউনিটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অপরদিকে, একই উপজেলার মেসার্স জিসান ফিলিং স্টেশন, মেসার্স নুরজাহান ফিলিং স্টেশন, এবং কোটবাড়ি বিশ্বরোড এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশন–এই তিনটি পাম্পে অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ যথাযথ পাওয়া গেছে।
উক্ত অভিযানে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মো: লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), মো: আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং মো: হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।বিএসটিআই জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২