বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২
গৃহবধূ হত্যায় দেবরের মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২:৪২ এএম |


চাঁদপুরের হাইমচরে গৃহবধূ হত্যায় দেবর রিপন গাজীকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে শ্বশুর সিরাজুল ইসলাম গাজী ও শাশুড়ি শাহানারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম এ রায় দেন।
হত্যার শিকার গৃহবধূ ফাতেমা (২৫) প্রবাসী ফারুক গাজীর স্ত্রী। তিনি নারায়ণগঞ্জের গোরাকান্দাইল এলাকার মৃত জামাল উদ্দিন খানের মেয়ে।
মামলার এজাহার থেকে জানান যায়, ২০০৯ সালের অক্টোবর মাসের ১৫ তারিখ দিবাগত রাত ১০ টার দিকে পারিবারিক কলহের জের ধরে ফাতেমার শাশুড়ি বাগবিতণ্ডার এক পর্যায়ে গলায় চেপে ধরেন। ওই সময় শ্বশুর ও দেবর ফাতেমার পেটে লাথি মারেন। ঘটনাস্থলে গৃহবধূ ফাতেমার মৃত্যু হয়। পরে মরদেহ গুম করার জন্য বাড়ির পুকুরে লুকিয়ে রাখে পরদিন ১৬ অক্টোবর সকালে বাড়ির লোকজন দেখলে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ফাতেমার ভাই ইউসুফ খান বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে তৎকালীন হাইমচর থানার পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, মামলাটি ১৬ বছর চলমান অবস্থায় ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিরা অপরাধ স্বীকার করায় এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক রায় দেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট নিবন্ধন
মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে: আবিদ
মনোহরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
তিতাসে বিএনপিতে যোগ দিতে এসে আ’লীগ নেতা আটক
অবৈধপথে ভারত থেকে আসার সময় নারীসহ আটক ৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে আলোচনায় গণঅধিকারের জসিম
কুমিল্লা-১০ আসনে একই ছাতার নিচে বিএনপির তিন ভূঁইয়া
কুমিল্লায় সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট নিবন্ধন
বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই- আবিদ
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২