স্টাফ রিপোর্টার।। পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
রোববার (২৫ রমজান) কুমিল্লা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, রমজান মাস মানবতার শিক্ষা দেয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে বরুড়া উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও দৃঢ় হবে।
সমিতির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও বরুড়া উপজেলার উন্নয়ন এবং মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক(মেয়র পদমর্যাদা) মো. শাহ আলম, উপদেষ্টা মো. জুনাব আলী, এডভোকেট খায়রুল এনাম তৌফিক, কাজী নাজমুস সা'দাত, আমীর হোসেন, আবদুল মান্নান, রফিকুল ইসলাম খাঁন, জহিরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ, কুমিল্লায় বসবাসরত বরুড়াবাসী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
