সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
চৌদ্দগ্রামে মুক্তিযুদ্ধকালিন অবিষ্ফোরিত মর্টার শেল ধ্বংস
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:১৯ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমির মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালিন একটি অবিষ্ফোরিত বোমাসদৃশ মর্টার শেল উদ্ধার হয়েছে। রোববার সকালে বোম ডিস্ফোজাল ইউনিট মর্টার শেলটি খালি জমিতে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সানা উল্লাহ। 
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর মজিদ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কৃষি জমিতে কাশিপুর গ্রামের আবদুল লতিফ নামের এক ব্যক্তি মর্টার শেলটি দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে সেটি কার্টুনে ভর্তি করে উদ্ধার শেষে থানায় নিয়ে আসে। পরে বোম ডিস্ফোজাল ইউনিট ও সিটিটিসিকে খবর দেয়া হয়। রোববার সকালে ডিএমপির সিটিটিসির পরিদর্শক(নিঃ) মোদাচ্ছের কায়সার, পিপিএম এর নেতৃত্বে ও চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সানা উল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় বোম ডিস্ফোজাল ইউনিট কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় খালি জায়গায় মর্টার শেলটি ধ্বংস করা হয়। বিশেষজ্ঞ টিম জানায়, মর্টার শেলটি বহু পুরাতন হলেও এখনো সক্রিয় রয়েছে। সম্ভবত এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে নিক্ষেপ করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সানা উল্লাহ বলেন, ‘মর্টার শেলটি উদ্ধারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রোববার সকালে বোম ডিস্ফোজাল ইউনিট, সিটিটিসি ও ডিএমপির বিশেষজ্ঞ টিম মর্টার শেলটি বিষ্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে’। 

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২