পবিত্র
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখি যাত্রীদের যানজট মুক্ত পরিবেশে ঘরে ফেরার
লক্ষ্যে আজ রবিবার (১৫ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার
বাজার বিশ^রোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন
উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।
সূত্র জানায়, রবিবার সকাল
দশটা থেকে দুপুর একটা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার
সুজন চন্দ্র রায় এর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ^রোড
এলাকার ও লাকসাম রোডের বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময়
ফুটওভার ব্রীজের উত্তর ও দক্ষিণ পাশের্^র সড়কে বসা বিভিন্ন দোকান উচ্ছেদ
অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, কুমিল্লা সড়ক
বিভাগ, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ,
আনসার বাহিনীর সদস্যসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, উচ্ছেদ অভিযান
পরিচালনা করার পর পুনরায় কেহ অবৈধ দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
আজকের পর থেকে উচ্ছেদকৃত স্থানগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি
করা হবে।
