রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
এতিমরাই একদিন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১:০৬ এএম আপডেট: ১৫.০৩.২০২৬ ১:৩৭ এএম |



  লাকসামে এতিমদের মাঝে সাড়ে  ১৭ লাখ টাকার চেক বিতরণ  করলেন এমপি আবুল কালাম  সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম. ।।
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, এতিমরাও সমাজের অবিচ্ছেদ্য একটি অংশ। সমাজে যাঁরা বিত্তশালী এবং স্বচ্ছল সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় এতিম, অসহায় ও দুঃস্থরা এক সময় লেখাপড়া করে স্বাবলম্বী হয়ে ওঠবে। এজন্য প্রয়োজন এতিমখানাগুলোতে কেবলমাত্র আরবী শিক্ষাই নয়; পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতসহ অন্যান্য বিষয়ে তাদের দক্ষ করে গড়ে তোলা। সেজন্য সংশ্লিষ্ট এতিমখানার কাছাকাছি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা এবং কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়। তাহলে এই এতিমরাই একদিন দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাথবে।
শনিবার (১৪ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত লাকসাম উপজেলার পাঁচটি বেসরকারি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম এমপি এসব কথা বলেন।
 এদিন দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস'র সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, জ্যোতিপাল মহাথেরো অনাথ আশ্রমের সভাপতি প্রজ্ঞাসী মহাথেরো, মামীশ্বর এতিমখানার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহীন প্রমূখ। 
মো. আবুল কালাম বলেন, এতিমরা এই সমাজের মানুষ। তাদেরও ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার অধিকার রয়েছে। তাদেরকে আন্তরিকতার সঙ্গে দেখভাল করার জন্য এতিমখানা কর্তৃপক্ষের প্রতি তিনি আহবান জানান।
তিনি ব্যক্তিগত তহবিল থেকে লাকসামের একমাত্র মহিলা এতিমখানায় নগদ একলক্ষ টাকা অনুদান প্রদান করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত লাকসাম উপজেলার পাঁচটি বেসরকারি এতিমখানার শিক্ষার্থীদের ২০২৫-২০২৬ অর্থ বছরের (জুলাই-ডিসেম্বর) প্রথম কিস্তির জনপ্রতি মাসিক দুই হাজার টাকা হারে ১৪৫জন শিক্ষার্থীকে সর্বমোট ১৭ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট এতিমখানার কর্তৃপক্ষ এবং সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২