কুমিল্লার
মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
শনিবার দুপুরে বাঙ্গরা বাজার থানার মোখলিশপুরে এই কূপ আনুষ্ঠানিক ভাবে
উদ্বোধন করা হয়। এই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে জাতীয়
গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। এ নিয়ে শ্রীকাইল
গ্যাসক্ষেত্রের ৫টি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে
যুক্ত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত
সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতি হচ্ছে।
আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে।
স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোন ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ
হওয়া যাবে। বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল যার ফল আমরা পাচ্ছি।
আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই।
পেট্রো
বাংলার চেয়ারম্যান মো. এরফানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসালম। বাপেক্সের
উপ-মহা-বহাব্যবস্থাপক ড. মোঃ আশিক হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য
রাখেন, পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম, বাপেক্সের
উপ-মহা-বহাব্যবস্থাপক প্রকৌশলী ফজলুল হক, প্রকল্প পরিচালক মোজাম্মেল হক।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর
রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা বিএনপির আহবায়ক
মহিউদ্দিন অঞ্জন ও বিএনপি নেতা সৈয়দ মোহাম্মদ শরীফ প্রমুখ।
প্রধান
অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য
ইসলাম অমিত আরো বলেন, জ্বালানি খাতকে সরকার নিজেরাই স্বয়ংসম্পূর্ণতা অর্জন
করতে চাই। আগামী ৫ বছর পর এ দেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট,
যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবো।
শ্রীকাইল
গ্যাস ক্ষেত্র কূপ-৫ এর উপ- প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত
বছর ২৮ সেপ্টেম্বর এই কূপ থেকে খনন শুরু করে। এ বছর জানুয়ারিতে খনন কাজ
শেষ হয়। আজ ১৪ মার্চ থেকে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলো। এই কূপে
মজুদ রয়েছে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস।
