সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বশিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৩২ এএম আপডেট: ১৬.০৩.২০২৬ ১:৪২ এএম |





 কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতকুমিল্লায় ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) ২৫ রমজান কুমিল্লা নগরীর রেড রুফ ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে  এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলমগীর খান। কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব রোটা. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরে আলম ভূঁইয়া। 
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মুজাহিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ওবায়দুর রহমান বাবর, মো. গোলাম সারোয়ার, মফিজুল ইসলাম, সজল কুমার চন্দ্র, কুমিল্লা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ মজুমদার সাগর, সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান, দপ্তর সম্পাদক শাহাদাত খান সুমন, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ এনায়েতুল্লাহ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান জাকির, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক।  অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. ইব্রাহিম ক্বাদেরী। অনুষ্ঠানে কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্তর্ভুক্ত প্রায় ৬০টি সমিতির সভাপতি ও সেক্রেটারিসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২