সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:২৭ এএম আপডেট: ১৬.০৩.২০২৬ ১:৪৩ এএম |

মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করতে জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের রাজনীতিতে জামায়াতের সঙ্গে কাজ করেছে। এ পর্যন্ত রাজনৈতিক পর্যায়ে জামায়াতকে পৌঁছাতে তার অবদান ভুলে যাওয়া উচিত নয়। জামায়াতকে এ কারণে খালেদা জিয়ার অবদানও স্মরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ। একটি কথা মনে রাখবেন, স্বাধীনতার পরও কিছু মেধাবী ব্যক্তি এসেছিলেন, যারা জাসদ গঠন করেছিলেন। তবে বাড়াবাড়ি করার কারণে দেশ ও জাতির ক্ষতি হয়েছে। আমরা যেন সবকিছু ধৈর্যের সঙ্গে হজম করার তৌফিক পাই-এ লক্ষ্যেই আমি কথাটি আপনাদের উদ্দেশে রাখছি।”
সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, “আজকের বিরোধীদের চিনতে সমস্যা হলেও, অতীতের কঠিন নির্বাচন ও রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রয়েছে।”
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২