শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
শিবির সভাপতিকে ‘হত্যায়’ ১৩ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১:২৮ এএম আপডেট: ২৩.০৪.২০২৫ ২:১৪ এএম |


 শিবির সভাপতিকে ‘হত্যায়’ ১৩ জনের বিরুদ্ধে মামলাকুমিল্লা প্রতিনিধি।। 
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) বিচার বহির্ভূত ভাবে হত্যার অভিযোগে তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামী করে কুমিল্লার আদালতে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন হাজির হয়ে মামলাটি দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাকী আসামীরা হলেন, তৎকালীন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার, উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল মু. নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন কুমিল্লা জেলা পুলিশের এস.এ.এফ শাখার সদস্য মু.শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন ও আনসার সদস্য মুরাদ হোসেন। 
মামলা সুত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকাল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরার তার বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরদিন ৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার সামুকশার এলাকায় তাকে গুলিকরে হত্যার পর সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের পিতা মাওলানা জয়নাল আবেদীন মঙ্গলবার বিকেলে ৪টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের হাজির হয়ে তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ ছাড়াও মামলার এজহার গর্ভে তৎকালীন আওয়ামীলীগ সরকারের রেলপথমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রামের পৌরসভার সবেক মেয়র মিজানুর রহমান, তৎকালীন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তীকে অভিযুক্ত করেন।
বাদী পক্ষের আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম বলেন, তৎকালীন ছাত্রশিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে আইশৃঙ্খলাবাহিনীর হেফাজতে রেখে বিচার বহির্ভূত ভাবে হত্যার হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার পিতার জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দায়ের করলে বিচারক মো. মাহাবুবুর রহমান মামলাটি গ্রহণ করেন এবং বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২