শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
জায়গা দখল সংক্রান্ত বিষয়ে লাকসামের মজির আহমেদকে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৮:৫১ পিএম আপডেট: ১৫.০৪.২০২৫ ১০:৪৪ পিএম |

জায়গা দখল সংক্রান্ত বিষয়ে লাকসামের মজির আহমেদকে কারণ দর্শানোর নোটিশনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম জংশন এলাকায় জায়গা দখল সংক্রান্ত বিষয়ে লাকসাম পৌরসভার সাবেক মেয়র এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য মজির আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকু রহমান মাহমুদ ওয়াসিম স্বাক্ষরিত ওই নোটিশে মজির আহমেদকে আগামী ৭ দিনের মধ্যে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য উপাত্ত উপস্থাপনসহ সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ‘আপনাকে (মজির আহমেদ) জানাচ্ছি যে, লাকসাম জংশন এলাকায় জায়গা দখল সংক্রান্ত বিষয়ের সাথে আপনাকে জড়িয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ পরিবেশিত হওয়ার প্রেক্ষিতে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য উপাত্তসহ আপনার সংশ্লিষ্টতার বিষয়ে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিব বরাবর সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিধায় সঠিক সময়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে আপনার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কারণ দর্শানোর নোটিশটি অবগতির জন্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারমম্যান বরকত উল্যা ভুলু, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার কাছেও প্রেরণ করা হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২