শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
নিজস্ব প্রতিবেদক।।
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৬ এএম আপডেট: ২১.০২.২০২৬ ২:০২ এএম |

 প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কুমিল্লায় নেয়া হয়েছে বেশকিছু কর্মসূচি। রাত ১২টা এক মিনিটের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলমসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পরপরই জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে ঢল নামে নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের।হাতে হাতে ফুল, কণ্ঠে কণ্ঠে ভাষা শহিদদের স্মরণে উচ্চারিত হয় একুশের গান, রাতের নীরবতায় ভেসে আসে শ্রদ্ধা ও ভালোবাসার আবহ।
অন্যদিকে বাসায় ভাষা শহিদের বিনম্র শ্রদ্ধায় ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ভোর থেকে আবারো শহীদ মিনারে মানুষের সমাগম অব্যাহত থাকবে। পরিবার-পরিজন নিয়ে আসা শিশু থেকে শুরু করে প্রবীণ, সবাই ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে আসবেন শহিদ মিনারে। এরপর দিবসটি উপলক্ষে নগরীর নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে শিশুদের অংশগ্রহণে ভাষা আন্দোলনভিত্তিক চিত্রাঙ্কন, ছড়া-কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং ভাষা আন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মহান একুশে ফেব্রুয়ারি
অমর একুশে আজ
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
কুমিল্লায় ব্রয়লার মুরগির দাম দুই দিনে কেজিতে বাড়তি ২০ টাকা ধরলেন জেলা প্রশাসক
কুমিল্লার ইফতারি বাজারে জিলাপির দোকানে ক্রেতাদের দীর্ঘ সারি
ন্যাপ নেতা জাকির হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২