
কুমিল্লার
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের
বরুড়ায় আগমন উপলক্ষে গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী
শুক্রবার বিকালেবরুড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী
সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা
বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব
মোঃ জুনাব আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ
রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সহ সভাপতি ও বরুড়া
বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া পৌরসভা
বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর
মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সিনিয়র সহ সভাপতি ও বরুড়া পৌরসভা সাবেক
মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম
সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বরুড়া পৌরসভা যুব দলের আহবায়ক আক্তার
হায়দার, যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন, বরুড়া উপজেলা
ছাত্র দলের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিরুল
ইসলাম, বরুড়া পৌরসভা ছাত্র দলের সভাপতি তৌকির আলম পাবেল, সাধারণ সম্পাদক
নজরুল ইসলাম সাদ্দাম, বরড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি
শাফিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি ইমন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মারুফ হোসেন,
সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন বরুড়া উপজেলার ৯ টি ইউনিয়ন ও
একটি পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে সহস্রাধিক নেতাকর্মী এসে এ গণ ফুলের
শুভেচ্ছা জানান। আজ ৬ টি ইউনিয়ন নেতাকর্মীরা সোনাইমুড়ী মন্ত্রীর নিজ বাড়িতে
গণ সংবর্ধনা জানাবেন বলে জানা গেছে।
দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রনে সর্বাধিক চেষ্টা থাকবে
এদিন
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জাকারিয়া তাহের
বলেন, আমার সর্বাধিক চেষ্টা থাকবে যেন এই মন্ত্রনালয়ের দুর্নীতি নিয়ন্ত্রণে
আনা যায় এবং যতদূর সম্ভব কমিয়ে আনা যায়।
বিগত সরকার প্রধান ও
কর্মকর্তারা এই মন্ত্রনলয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন বলে
অভিযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন
আমাদের প্রধানমন্ত্রী, তাঁকে ধন্যবাদ। তিনি যেদিনই লিডার অফ দ্য হাউস
নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোন সরকারি প্লট বা শুল্কমুক্ত
গাড়ি নিব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে- অন্তত এ কাজের তদবির থেকে আমি
মুক্ত থাকবো।
নির্মান কাজ বন্ধ ও স্থবির হয়ে থাকা গৃহায়ন ও গণপূর্ত
বিভাগের মেগা প্রজেক্ট গুলো পুণরায় শুরু হবে কি না এমন প্রশ্নের জবাবে
মন্ত্রী বলেন, আমরা মাত্র দুইদিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন
প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলি দরকারই নয়। আমরা চেষ্টা করব যেন কোন
অপব্যয় না হয়।
