সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬
২০ মাঘ ১৪৩২
১০৭ অ্যাকউন্টে সাড়ে ৮০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও তার স্ত্রী-সন্তানের নামে চার মামলা
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৫ এএম আপডেট: ১৪.০২.২০২৫ ১:৫৭ এএম |


সাবেক অর্থমন্ত্রী মোস্তফা  কামাল ও তার স্ত্রী-সন্তানের নামে চার মামলাসাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, ‘আ হ ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল, মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের ১০৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৪৯ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ১৬ টাকা লেনদেন হয়েছে। এছাড়াও তারা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।’
দুদকের এই কর্মকর্তা জানান, আ হ ম মোস্তফা কামাল ক্ষমতার অপব্যবহার করে ২৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৮৩১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া তিনি নিজ নামে ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নামের ৩২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৪৬ কোটি ৪২ লাখ ৫৩ হাজার ৭৮৮ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেন।
আ হ ম মোস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামালের নামে ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তার নামে ব্যবসায়ীক প্রতিষ্ঠান খুলে প্রতিষ্ঠান ও নিজ নামে ২৬ কোটি ৬৪ লাখ এক হাজার ১৩৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে। এছাড়া ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আ হ ম মোস্তফা কামালের অর্জিত অবৈধ সম্পদ গোপনের উদ্দেশ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন কাশমিরি কামাল।
আ হ ম মোস্তফা কামালের মেয়ে কাশফি কামালের নামে ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তার নিজের নামে ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নামে ৩৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৫৪৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে।
আ হ ম মোস্তফা কামালের আরেক মেয়ে নাফিসা কামালের নামে ৬২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। ব্যক্তিগত ও ব্যবসায়ীক ১৭টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি ১৯৯ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৪৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন।
স্ত্রী-সন্তান সবাই আ হ ম মোস্তফা কামালের অবৈধ উপায়ে অর্জিত সম্পদ গোপন ও আড়ালের উদ্দেশ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও দন্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাদের নামে পৃথক পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নির্বাচন করা হলো না মুন্সীর
আপিলেও বিফল গফুর ভুইয়া
প্রার্থী না থাকায় হতাশ দেবিদ্বার বিএনপি
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর পক্ষে বিশাল গণমিছিল
সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে-ডাঃ তাহের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রার্থী না থাকায় হতাশ দেবিদ্বার বিএনপি
নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী হতে হবে
প্রাইজ বন্ডের ড্র, ছয় লাখ টাকা বিজয়ী ০০১৭৭৭৭
একটি গোষ্ঠী জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষকে ধোকা দিচ্ছে -হাজী ইয়াছিন
আপিলেও বিফল গফুর ভুইয়া
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২