কুমিল্লা-৪
(দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর শাপলাকলি
প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (
১ ফেব্রুয়ারি) বিকেলে গণমিছিলটি দেবিদ্বার মহিলা কলেজের সামনে থেকে শুরু
হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবিদ্বার সুজাত আলী সরকারি
কলেজ মাঠে এসে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা শাপলাকলি প্রতীকের
পক্ষে স্লোগান দেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
গণমিছিলে
উপস্থিত ছিলেন, জামায়াতের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মো. সাইফুল
ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, খেলাফত
মজলিসের প্রার্থী মজিবুর রহমান ফরাজী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী
মোফাজ্জল হোসেন, দেবিদ্বার উপজেলা এনসিপি ভারপ্রাপ্ত সমন্বয়ক মো. জাহাঙ্গীর
আলম সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও গণমিছিলে অংশ নেন
উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর জামায়াতের
আমির ফেরদাউস আহম্মেদ এবং উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলাম।
মিছিল
শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী নির্বাচনে জনগণের অধিকার
প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে শাপলা কলি প্রতীক গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে। বক্তারা শাপলা কলির ভোট দেওয়ার পাশাপাশি জুলাই আন্দোলনের
স্বীকৃতি স্বরুপ গণভোটে হ্যাঁ ভোট দিতে আহবান জানান।
