রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২
সরাইলে ইটভাটার লাখ টাকা জরিমানা
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:৩৫ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে অবৈধ ইটভাটার এক মালিককে ১  লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত ‘ভিআইবি ব্রিকস’ নামে অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক রাকিবুল হাসান, সরাইল ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও আনসার সদস্যরা। অভিযুক্ত ইটভাটার মালিক হলেন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোঃ আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, অভিযানে দেখা গেছে ভিআইবি ব্রিকসের কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র এবং লাইসেন্স দেখাতে পারেনি। এ কারণে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৪ ধারার লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় এই মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
‘পররাষ্ট্রনীতি হবে দেশের স্বার্থ ঠিক রেখে’
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি অনুমোদন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা-৯ সংসদীয় আসনে ৮ প্রার্থীর ৬ জনেরই জামানত বাজেয়াপ্ত!
শত্রুর সাথেও যেন বে-ইনসাফি না হয় তা নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২