রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন এমপি নির্বাচিত হওয়ায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলায় দোয়া ও প্রীতিভোজ এর আয়োজন করা হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নাওতলা মাদরাসাতুস সুন্নাহ আল আশরাফিয়া মাঠে ওই অনুষ্ঠান হয়।
মাধাইয়া ইউনিয়ন যুবদল এর সাবেক সভাপতি কেএম জামাল, উপজেলা যুবদল সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য সচিব কামাল মুন্সী’র আয়োজনে দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনার নব-নির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন। এসময় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মিলাদ, মাহফিল ও দোয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- হাজী আবদুল মান্নান, কে.এম জাহাঙ্গীর আলম, মাধাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ভূঁইয়া, সোহেল বিন রাজ্জাক, হাজী মোরশেদ আলম (নাবু), মো. কামাল মেম্বার, মো. সাত্তার মুন্সী, কেএম শরীফুল ইসলাম, মো. খোকন, মো. মাসুম মুন্সী, মো. মোতালিব, মো. খলিলুর রহমান, মো. ইব্রাহিম, মো. আক্তার গাজী, আজহারুল ইসলাম উজ্জ্বল, মোস্তফা, মো. সোহেল রানা, মো. শাহজালাল, মো. সুমন, মো. জাহিদুল, মো. মনির, মো. নুরু মেম্বার, মো. ইউনুস। প্রীতিভোজে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।
