শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাফুফের বীচ ফুটবলের অভিষেক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১২:৫৪ এএম আপডেট: ০৯.০১.২০২৫ ২:০৭ এএম |



 বাফুফের বীচ ফুটবলের অভিষেক

সাধারণ ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি বীচ ও ফুটসাল বেশ জনপ্রিয়তা লাভ করছে ধীরে ধীরে। ফিফা, এএফসি এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করে। বাফুফে গত এক যুগে এই সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি থাকলেও মাঠে আয়োজন দেখা যায়নি।
অবশেষে বাফুফে প্রথমবারের মতো বীচ ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে। যদিও সেটা জাতীয় পর্যায়ে নয়। কক্সবাজারে স্থানীয়ভাবে একদিন ব্যাপী টুর্নামেন্ট হয়েছে। সেখানে প্রতি দলে নয় জন করে খেলোয়াড় এবং ত্রিশ মিনিট করে ম্যাচ হয়।
লাবণীকে হারিয়ে বাকখালী টাইব্রেকে ৫-৪ গোলে চ্যাম্পিয়ন হয়। আজকের প্রতিযোগিতা বাফুফে আয়োজন করলেও ব্যবস্থাপনা ছিল মূলত কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের। এই আয়োজনের মূল লক্ষ্য সরকারের তারুণ্যের উৎসবে অংশীদার হওয়া।
২০১১ সালে বাংলাদেশ সাফ বীচ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের অধিনায়ক ছিলেন গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য। দক্ষিণ এশিয়ার ফুটবলে এই সাফল্যে বীচ ফুটবল নিয়ে আলোচনা হলেও বাফুফে কখনো এই জাতীয় প্রতিযোগিতা আয়োজন করেনি। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই নিজস্ব উদ্যোগে গত কয়েক বছর বীচ ফুটবল আয়োজন করেছে।
বীচ ফুটবল ফেডারেশনের অধীনে আয়োজিত না হলেও একবার ফুটসাল হয়েছিল। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর বীচ ফুটবলের অচলায়তন কিছুটা হলেও ভাঙতে পেরেছে। প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসির সভাপতি শাহীন হাসান এই কমিটির প্রধান। এই কমিটি এখনো পূর্ণাঙ্গ প্রকাশ না হলেও অন্তত একটি কার্যক্রমের দেখা মিলল।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২