শুক্রবার ৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান:
স্কাফ সিরাপসহ গ্রেফতার ১, সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:৪৪ এএম আপডেট: ০৩.০৭.২০২৬ ১:৫২ এএম |



 স্কাফ সিরাপসহ গ্রেফতার ১,  সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটকইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় পুলিশের পৃথক অভিযানে ৪৫ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অপর এক অভিযানে দুটি জিআর ওয়ারেন্ট ও একটি সাজাভুক্ত মামলার পলাতক আসামিসহ মোট দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
পৃথক অভিযানে ৪৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল ৩ নম্বর চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া (পদুয়ারপাড়) এলাকায় অভিযান চালায়। সেখানে বড়ধুশিয়া-নাগাইশগামী পাকা রাস্তার ওপর থেকে ৫ বোতল স্কাফ সিরাপসহ মোঃ বাপ্পি প্রকাশ বাপ্পী (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাপ্পি কুমিল্লা কোতয়ালী মডেল থানার আড়াইওড়া উত্তরপাড়া এলাকার মোঃ শহিদ মিয়ার ছেলে।
এর আগে, গতকাল ১ জুলাই রাতে থানার এসআই মোঃ মাহতাব হোসেনের নেতৃত্বে ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি নোয়াপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে জনৈক নুরুল ইসলামের পরিত্যক্ত রান্নাঘরের মেঝের মাটির নিচে লুকিয়ে রাখা ৪০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপর এক অভিযানে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী ও এএসআই ইমরান হোসেনের যৌথ টিম দুটি জিআর পরোয়ানা এবং একটি জিআর মামলার সাজাভুক্ত পলাতক আসামি মোঃ জমির হোসেনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জমির হোসেন দক্ষিণ তেতাভূমি (নোয়াপাড়া) গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, "মাদক ও অপরাধ দমনে আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।"














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ জন
সারা দেশের ন্যায় কুমিল্লায়ও নজরুল বর্ষের উদ্বোধন করেছেনপ্রধানমন্ত্রী
মহাসড়কে মিলল গহবধূর লাশ, হত্যার অভিযোগ স্বজনদের
হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি ছাড়লেন তরুণী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংগরাকে উপজেলা ঘোষণা করায় আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা
স্বপ্নের জাপান থেকে ফিরল শুধু মৃত্যুর খবর
জুলাই ধ্বংসের শুরু হলো যেভাবে-
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২