বুধবার ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ৯ জুয়াড়ি আটক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:৫৮ এএম আপডেট: ০১.০৭.২০২৬ ২:০৬ এএম |



 চৌদ্দগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতিসহ ৯ জুয়াড়ি আটকচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ওয়ার্ড আ’লীগের সভাপতি সামছুল আলম প্রকাশ কালামসহ নয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘর থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মোঃ নূর নবী।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারের আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘরটিতে ‘জুয়ার আসর’ চলছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়ার আসর ঘেরাও করে নয়জনকে আটক করে। আটককৃতরা হলো; ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে সামছুল আলম প্রকাশ কালাম, একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে শাহ আলম, আলী আফজালের ছেলে মোঃ ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটার মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল হোসেন ও মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। 
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মোঃ নূর নবী বলেন, প্রকাশ্য জুয়া আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
সিন্ডিকেটের সিদ্ধান্ত: ১১ জুলাই ‘কুবিপ্রতিরোধ দিবস’
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
চান্দিনায় তিন গ্রামের শতাধিক শিশুর প্রাথমিক শিক্ষা ব্যাহত
কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের হাতে স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরো তিনজন আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২