বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:২৯ এএম আপডেট: ০২.০৭.২০২৬ ১:৩৮ এএম |



ব্রাহ্মণপাড়া সশ্রম  কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও তিনটি জিআর (সাধারণ রেজিস্টার) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার (১ জুলাই) উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. সোহেল ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে। তার বিরুদ্ধে আদালতের একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সাজা ছাড়াও তার বিরুদ্ধে আরও ৩টি জিআর মামলার ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) জারি ছিল।
আজ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার এএসআই সাইফুল, কনস্টেবল আমান এবং কনস্টেবল নূর মোহাম্মদের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "গ্রেপ্তারকৃত আসামি সোহেল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে সাজা ও একাধিক ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম তাকে গ্রেপ্তার করেছে। এলাকায় অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৯৫ হাজার ৭শ ২ জন
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
দাউদকান্দি থানারওসি প্রত্যাহার
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২