বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ আটক ৩, দুইটি গাড়ি জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:২৯ এএম আপডেট: ০২.০৭.২০২৬ ১:৩৮ এএম |


 চৌদ্দগ্রামে মাদকবিরোধী  অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ  আটক ৩, দুইটি গাড়ি জব্দচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মেসিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রমজান আলী, নওগাঁ জেলার পত্নিতলা থানার পাটিছড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন ও চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে শাহ আলম। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক তারেক আকাশ।
থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বীরচন্দ্রনগর আলীম মাদরাসার সামনে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থােিম তল্লাশী কারা হয়। এ সময় কাভার্ডভ্যান থেকে ১৬ কেজি গাজাসহ রমজান আলী আটক করা হয়। পৃথক আরেকটি অভিযানে মঙ্গলবার রাতে মহাসড়কের আমানগন্ডা বাবুলের হোটেলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। পরে ট্রাক তল্লাশী করে ২০ কেজি গাঁজাসহ আবুল হোসেন ও শাহ আলমকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন জানান, মাদকবিরোধী পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক ও দুইটি গাড়ি জব্দ করা হয়েছে। মাদক আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৯৫ হাজার ৭শ ২ জন
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
দাউদকান্দি থানারওসি প্রত্যাহার
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২