ভারি বৃষ্টিপাতের
প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে নদী লাগোয়া নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস
দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার
সন্ধ্যায় সাপ্তাহিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত অথবা
কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগ, উজানে ভারতের ত্রিপুরা
এবং মিয়ানমার লাগোয়া এলাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এ সময় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল লাগোয়া উজানে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
তাতে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, মাতামুহরী, হালদা, মুহরী, ফেনী, সেলোনিয়া ও গোমতী নদীর পানি দ্রুত বাড়তে পারে।
ফলে
চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে (৬-৯ জুলাই) বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম,
ফেনী, খাগড়াছড়ি ও রাঙামাটির কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে
পারে বলে আভাস দেওয়া হয়েছে।
সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ৪ থেকে ৭
জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু স্থানে
ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন
নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।
