শুক্রবার ৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে কতদূর যেতে পারে ‘উড়তে থাকা মেক্সিকো’
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:৪৯ এএম আপডেট: ০২.০৭.২০২৬ ১:৩৬ এএম |




 বিশ্বকাপে কতদূর যেতে পারে ‘উড়তে থাকা মেক্সিকো’

ফিফা বিশ্বকাপের এবারের আসরের সহ-আয়োজক মেক্সিকো মাঠের পারফরম্যান্সে যেন রীতিমতো উড়ছে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই দাপুটের সঙ্গে জয় পাওয়া মেক্সিকানরা জিতেছে রাউন্ড অব ৩২-এর খেলাতেও। দীর্ঘ ৪০ বছর পরে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জাভিয়ার অ্যাগুইরের শিষ্যরা।
১৯৮৬ সালের বিশ্বকাপের আসরটি বসেছিল মেক্সিকোতে। সেবার দলের অন্যতম তারকা ছিলেন বর্তমান কোচ অ্যাগুইরে। গ্রুপ পর্ব শেষে চ্যাম্পিয়ন হয়েই সেরা ষোলোতে জায়গা করে নিয়েছিল তারা। বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালেও উঠে যায় সেবারের আয়োজকরা। কিন্তু টাইব্রেকারে পশ্চিম জার্মানির কাছে হারলে আর সেমিফাইনালে উঠা হয়নি।
সেই বিশ্বকাপের পর টানা সাতটি আসরে গ্রুপ পর্ব পার করতে পারলেও কখনই নকআউট পর্বের ম্যাচে জিততে পারিনি মেক্সিকো। এবার সেই হারের বৃত্ত ভেঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠার পথে রয়েছে মেক্সিকানরা।
তবে সেরা আটে উঠতে হলে বড় পরীক্ষা দিতে হবে বিশ্বকাপের সহ-আয়োজকদের। কেননা ইংল্যান্ড-কঙ্গো মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে লড়তে হবে তাদের। নিশ্চিতভাবে এই ম্যাচের ফেভারিট ইংলিশরা। অর্থাৎ সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারিয়েই সেরা আটে উঠতে হবে অ্যাগুইরের শিষ্যদের। আর এই ম্যাচও জিতলে কোয়ার্টারে ব্রাজিল কিংবা নরওয়ের মুখোমুখি হতে হবে মেক্সিকোর।
ইতিহাস বলছে, শেষ ষোলোর লড়াইয়ে জিতে যেতে পারে মেক্সিকো। এর আগে ১৯৭০ এবং ১৯৮৬ সালে দুটি আসর বসেছিল মেক্সিকোতে। কাকতালীয়ভাবে দুবারই কোয়ার্টার পর্ব খেলে তারা। সেই ধারা অব্যাহত থাকলে ইংল্যান্ডকে হারিয়ে সেরা আটে উঠেও যেতে পারে তারা।
আবার অপ্টা সুপারকম্পিউটারের হিসাবেও শেষ ষোলোর লড়াইয়ে জয়ের বড় সম্ভাবনা রয়েছে মেক্সিকানদের। সুপারকম্পিউটারের প্রেডিকশনে প্রায় ৫০ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে তাদের।



 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ জন
সারা দেশের ন্যায় কুমিল্লায়ও নজরুল বর্ষের উদ্বোধন করেছেনপ্রধানমন্ত্রী
মহাসড়কে মিলল গহবধূর লাশ, হত্যার অভিযোগ স্বজনদের
হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি ছাড়লেন তরুণী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংগরাকে উপজেলা ঘোষণা করায় আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা
স্বপ্নের জাপান থেকে ফিরল শুধু মৃত্যুর খবর
জুলাই ধ্বংসের শুরু হলো যেভাবে-
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২