নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’
হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত
করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। সোমবার (২৯ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে
অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার কার্যসূচি
অনুযায়ী, শিক্ষাবর্ষ ২০১৮-১৯-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী
মোহাম্মদ রোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করা
হয়। আলোচনার পর ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক
ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়।
বিশ্ববিদ্যালয়
সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি বছর ১১ জুলাই
‘প্রতিরোধ দিবস’ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পালন করা হবে এবং দিনটি
বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বার্ষিক ক্যালেন্ডারেও অন্তর্ভুক্ত থাকবে।
