যুবকদের
কর্মদক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে
কুমিল্লার ধনুয়াখোলা বাজারে একটি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা
হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে
ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমির, ইনসাফ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট
শিল্পপতি অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন।
তিনি বলেন, বর্তমান
সময়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা দেশের উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। ড্রাইভিং
একটি সম্ভাবনাময় পেশা হিসেবে দেশে ও বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ
সৃষ্টি করছে। এ ধরনের প্রশিক্ষণ যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।
বক্তারা
বলেন, দেশের বিপুল সংখ্যক যুবককে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হলে
যুগোপযোগী কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। ড্রাইভিং
প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, পাশাপাশি দেশ-বিদেশে
কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও
প্রশংসনীয় আখ্যায়িত করেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
আলহাজ্ব
আব্দুল কাদেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কুমিল্লা
মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সবুজ।
ইউনিয়ন আমীর কাজী জাকির হোসেন, হাজী মোহাম্মদ মহসিন, ফয়েজ আহমেদ মুন্সীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।
