শুক্রবার ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩
ফসলী জমির বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:০৩ এএম |





 ফসলী জমির বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কুমিল্লার লাকসামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলী জমি থেকে বালু উত্তোলনের অপরাধে জুয়েল রানা নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। দন্ডপ্রাপ্ত ওই যুবক উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে এবং ওই ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূরুল ইসলামের ভাতিজা। দন্ডপ্রাপ্ত ওই যুবককে লাকসাম থানা পুলিশের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। 
আগেরদিন বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ডাদেশ প্রদান করেন। 
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কান্দিরপাড় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল ইসলামের ভাতিজা জুয়েল 
রানা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসল জমি থেকে বালু উত্তোলন ও বিক্রি করছেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত জুয়েল রানা প্রথমে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলী জমি থেকে বালু উত্তোলন ও বিক্রির বিষয়টি এড়িয়ে গেলেও পরবর্তীতে অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিজ্ঞ বিচারক তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া, অবৈধ ড্রেজার মেশিনটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং দু'দিনের মধ্যে এটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক। 
এলাকাবাসী এই ঘটনায় ভ্রাম্যমান আদালতের রায়ে শাস্তি প্রদানে কিছুটা সন্তোষ প্রকাশ করেন। তবে তাঁরা এই বিষয়ে উপজেলা প্রশাসনের নিকট বেশ কিছু অভিযোগ উত্থাপন করেন। 
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলী জমি থেকে বালু উত্তোলনের কারণে একদিকে এলাকার কৃষিজমি মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের বসতবাড়ি। এ ছাড়া, লাকসাম-চাঁদপুর রেলপথও চরম ঝুঁকিতে রয়েছে ও হুমকির মুখে পড়ছে।
এলাকাবাসী আরও জানান, অভিযুক্তকে শাস্তি দেওয়া হলেও ড্রেজার মেশিনটি জব্দ না করায় ভবিষ্যতে আবারও এটি ব্যবহার করে অবৈধভাবে ফসলী জমির বালু উত্তোলনের আশঙ্কা রয়েছে। তাঁরা স্থায়ীভাবে ড্রেজার মেশিনটি অপসারণসহ অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। 
এই ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, কৃষিজমির উপরিভাগ নষ্ট করে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং কারাগারে পাঠানো হয়েছে। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
গোমতীর বেরিবাঁধ সড়কে দুই শতাধিক সোলার লাইট চুরি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
মুরাদনগরে কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২