নিজস্ব
প্রতিবেদক: মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি ব্লাড
ডোনার সোসাইটি-এর ২০২৬-২০২৭ সেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি
গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আরিফুর রহমান টুকু সভাপতি এবং কাজী হাসান
আহমাদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন। নবগঠিত কার্যনির্বাহী
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ,
সহ-সভাপতি মুফতি হোসাইন আহমাদ, এইচ এম মাহফুজুর রহমান ,ইঞ্জিনিয়ার মোঃ
আইয়ুব আলী সরকার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ইঞ্জিনিয়ার মোঃ রোমান
হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক এবি রুপম, মোঃ মাইন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক
আবু বকর সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন,
অর্থ সম্পাদক:মোঃ
মফিজুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক মোস্তাফিজুর রহমান,দপ্তর
সম্পাদক মেহেদী হাসান বাক্কী, প্রচার সম্পাদক শাহ নুরুদ্দিন, প্রকাশনা
সম্পাদক ,সাইফ মোহাম্মদ সাদ্দাম, তথ্য ও প্রযুক্তি (আইটি) সম্পাদক ,অনিক
সরকার সাদ,রক্ত সংগ্রহ ও ব্যবস্থাপনা সম্পাদক ,ইশতিয়াক হাসান অপি,
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক: মোঃ মনির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক
মোঃ আসিফ সরকার, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক: মোহাম্মদ মোশারফ হোসেন,নারী
বিষয়ক সম্পাদক তাজরিন জাহান জিনিয়া,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাশেদুল
কবির,আইন বিষয়ক সম্পাদক আবু হানিফ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: মোঃ
রেজাউল করিম তারেক,গণসংযোগ সম্পাদক মোঃ মহিবুল্লাহ, সদস্য বিষয়ক সম্পাদক
মোঃ ইউসুফ আলী,নির্বাহী সদস্য মোঃ আনোয়ার মুন্সী, মারুফ আলম (রিয়াদ),লোকনাথ
সাহা,মেহেদী হাসান ।
নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমান টুকু বলেন,
“প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়মিত
রক্তদান করে আসছি। আমরা চাই স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটিকে দেশের
প্রতিটি জেলায় সম্প্রসারিত করতে। এক ফোঁটা রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে
পারে, আর একটি জীবন বাঁচানো মানে একটি পরিবার ও হাজারো স্বপ্নকে বাঁচিয়ে
রাখা। নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে রক্তদান ও মানবিক কার্যক্রমকে
আরও গতিশীল করতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
সংগঠনের
সাধারণ সম্পাদক কাজী হাসান আহমাদ বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ
তায়ালার নিকট লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের মানবসেবার সুযোগ দিয়েছেন।
আমরা নিজেরা রক্তদান করছি, অন্যদের রক্তদানে উদ্বুদ্ধ করছি এবং প্রয়োজনে
মানুষের জন্য রক্ত সংগ্রহ করে দিচ্ছি। একজন রক্তদাতা শুধু রক্তই দেন না,
তিনি একজন মানুষের জীবন, একটি পরিবারের হাসি এবং অসংখ্য স্বপ্নকে বাঁচিয়ে
রাখেন। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ এই মানবিক আন্দোলনের অংশীদার হোক।
সকলের কাছে দোয়া কামনা করছি।”
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে,
নবগঠিত এই কমিটি রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করবে এবং সমাজের অসহায়,
দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে কাজ করবে।
