বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
শুধু পড়াশোনা নয়, স্কাউটরা তৈরি হচ্ছে ‘রিয়েল লাইফ হিরো’ হতে!
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:১৫ এএম |

 
তরুণ প্রজন্মকে শুধু পোশাকি স্কাউট নয়, বরং শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ এক একজন ‘রিয়েল লাইফ হিরো’ হিসেবে গড়ে তোলার মহোৎসব হয়ে গেল কুমিল্লার মুরাদনগরে। দিনব্যাপী এক ব্যতিক্রমী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে উপজেলার ৭৫ জন স্কাউটকে দেওয়া হলো আধুনিক নেতৃত্ব ও দুর্যোগ মোকাবিলার জাদুকরী সব দীক্ষা।
বুধবার উপজেলা পরিষদের আয়োজনে ও উন্নয়ন সহায়তায় কবি নজরুল মিলনায়তনে এই প্রাণবন্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি। তিনি তাঁর বক্তব্যে স্কাউটদের আগামী দিনের আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে আলোচক ও অতিথি হিসেবে স্কাউটিংয়ের গুরুত্ব এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে আরও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক তাজুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার আখতারুজ্জামান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ৭৫ জন স্কাউট এই প্রশিক্ষণে অংশ নেয়। আয়োজক কর্তৃপক্ষের মতে, বর্তমান সময়ের তরুণদের স্মার্ট ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরনের প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। এই তরুণরাই ভবিষ্যতে যেকোনো সামাজিক সংকটে সবার আগে ঢাল হয়ে দাঁড়াবে। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী
একমাসের মধ্যে যানজটমুক্ত হবে কুমিল্লা নগরী
কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সুবর্নপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান গোলদার
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
হাসপাতাল থেকে কারাগারে জিসান
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২