বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
সুবর্নপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান গোলদার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৪১ এএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১:৫০ এএম |


 সুবর্নপুর উচ্চ  বিদ্যালয়ের সভাপতি  হলেন মিজানুর রহমান গোলদারনিজস্ব প্রতিবেদক।। 
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সদর উপজেলার সুবর্ণপুর উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে। ১৭ জুন ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। স্মারক অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪(১০) ধারা অনুসারে বিদ্যালয়ের জন্য ৬ মাস মেয়াদি এডহক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে মোঃ মিজানুর রহমান দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে থাকবেন। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে রহিমা বেগম এবং জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ ইকবাল হোসেন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। স্মারকটি বিদ্যালয় পরিদর্শক, কুমিল্লা শিক্ষা বোর্ড স্বাক্ষরিত এবং প্রয়োজনীয় অবগতির জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহে অনুলিপি প্রেরণ করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী
একমাসের মধ্যে যানজটমুক্ত হবে কুমিল্লা নগরী
কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সুবর্নপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান গোলদার
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
হাসপাতাল থেকে কারাগারে জিসান
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২