২১ দিনের মধ্যে অটোরিকশা- ইজিবাইকের নিবন্ধন৭ দিনে দখলমুক্ত করা হবে নগরীর সকল ফুটপাত

সিটি
মার্কেটে হকার পুনর্বাসন ও আগামী ২১ দিনের মধ্যে অটোরিকশা- ইজিবাইকের
নিবন্ধন প্রক্রিয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি
প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
নিজস্ব প্রতিবেদক: সিটি মার্কেটে হকার
পুনর্বাসন ও আগামী ২১ দিনের মধ্যে অটোরিকশা- ইজিবাইকের নিবন্ধন প্রক্রিয়ার
সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি প্রশাসক ইউসুফ মোল্লা
টিপু। যানজট নিরসনে হকার উচ্ছেদ ও হুইলার নিবন্ধনে আর মানবিকতা দেখানো হবে
না দিয়ে আগামী এক মাসের মধ্যে কুমিল্লাকে যানজট মুক্ত করা হবে বলে ঘোষণা
দেন তিনি।
কুমিল্লার ঐতিহ্যবাহী শপিং মল ইস্টার্ন ইয়াকুব প্লাজায়
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মেগা র্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিটি প্রশাসক বলেন,
যানজট নিরসনে আগামী এক মাসের মধ্যে ফলাফল পাবেন। ফুটপাত তখন মুক্ত করতে
আগামী সপ্তাহ থেকেই অভিযান শুরু হবে। আগামী সপ্তাহ থেকে কুমিল্লা সিটি
কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আসবে এবং উচ্ছেদ অভিযান শুরু হবে। কেউ যদি ভেবে
থাকেন উচ্ছেদের একঘন্টা পর এসে আবার বসে যাবেন তাহলে ভুল ভাবছেন। গত তিন
মাস মানবিকতা দেখিয়েছি। আপনারা যদি আমাদের মানবিকতাকে দুর্বলতা ভাবেন ভুল
করবেন। যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদেরকে সিটি মার্কেটের তৃতীয়,চতুর্থ,
পঞ্চম ও ষষ্ঠ তলায় পুনর্বাসন করা হবে। রাস্তার পাশে আর কোনভাবেই বসতে দেয়া
হবে না। এই জুন মাসের মধ্যেই কুমিল্লা যানজট মুক্ত হবে ইনশাআল্লাহ।
পরে
দৈনিক কুমিল্লার কাগজের সাথে আলাপচারিতায় সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ
মোল্লা টিপু জানান, এখন থেকে ২১ দিনের মধ্যে অটো রিক্সা ইজিবাইক গুলোকে
রেজিস্ট্রেশন এর আওতায় আনা হবে। অভিযান শুরু সাত দিনের মধ্যেই সফল ফুটপাত
দখল মুক্ত করা হবে। আমরা কুমিল্লা বাসীকে চলাচলে স্বস্তি ও শান্তি দিতে
চাই।
শপিং মলের পঞ্চম তলায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের
প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। হাফেজ ইয়াকুব আলীর পবিত্র কুরআন তিলাওয়াতের
মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে মোট ১০১ জন ভাগ্যবান
বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যার মধ্যে আকর্ষণীয় পুরস্কার হিসেবে
ছিল পাঁচটি মোটরসাইকেল।
ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির
সভাপতি মোঃ মঞ্জুরুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, উপদেষ্টা
আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ
নুরে আলম ভূইয়া। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ
কর্মকর্তা ও সাংবাদিক মোঃ এমদাদুল হক সোহাগের প্রাণবন্ত সঞ্চালনায়
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মালিক সমিতির উপদেষ্টা মোঃ
মিজানুর রহমান।
অনুষ্ঠানে ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোঃ জাকির
হোসেন, সহসভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন,
সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মোর্শেদ, অর্থ সম্পাদক মিয়া বাতেন এবং প্রচার
সম্পাদক মোঃ মোতাহের হোসেন। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রব
ভূইয়া লিটন, জাকির হোসেন-১, মাহবুবুর রহমান মামুন, সোহাগ শেখ ও জাকির
হোসেন-২ সহ মার্কেটের ব্যবসায়ী ও বিপুল সংখ্যক ক্রেতা-সাধারণ উপস্থিত
ছিলেন।