মঙ্গলবার
১৬ জুন বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে
কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে এক মতবিনিময় সভাবুড়িচং
উপজেলার নিমসার জুনাব আলী কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা
হাইওয়ে পুলিশ রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)
মোহাম্মদ শাহিনুর আলম খান প্রধান অতিথি হিসেবে তিনি বলেন মহাসড়কে
যানবাহনের শৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যাত্রী ও
চালকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে
আলোচনা করা হয়।
তিনি আরও বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী,
পরিবহন মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সড়ক পরিবহনে
শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ
নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির
সহসভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির
যুগ্ম সম্পাদক ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশিং কমিটির সাধারণ
সম্পাদক মোঃ আমির হোসেন বাদল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার হাওইয়ে পুলিশ কীর্তিমান চাকমা।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন
বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আব্দুল
মমিন, বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান, দেবপুর পুলিশ ফাঁড়ির
ইনচার্জ সুরেজিত বড়ুয়া।
আরও বক্তব্য রাখেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার
পুলিশিং কমিটির সভাপতি ইয়ার আহমেদ, মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
মোঃ মনিরুল ইসলাম, নিমসার বাজার কমিটির ইজারাদার মোঃ সফিকুল ইসলাম ভূইয়া
প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, মহাসড়কে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
