কুমিল্লার
মনোহরগঞ্জের ঐতিহ্যবাহী হাতিমারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবীদ জাফর ইকবাল
বাচ্চু।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জাফর ইকবাল বাচ্চু
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপির প্রতি বিশেষ ধন্যবাদ ও
কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, জাফর ইকবাল বাচ্চু দক্ষিণ কুমিল্লার
একজন সুপরিচিত শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা। তিনি অতীতে কুমিল্লা দক্ষিণ
জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং মনোহরগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা
আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ
সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজের
সর্বোচ্চ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "অর্পিত দায়িত্ব যেন সততা ও
নিষ্ঠার সাথে পালন করতে পারি, এটাই আমার লক্ষ্য।" বিদ্যালয়ের শিক্ষক,
অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
