বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
মৎস্য কর্মকর্তার ঝটিকা অভিযান বরুড়ার চিতড্ডায় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:২৩ এএম |


কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নে জলাশয় ও মুক্ত জলাশয়ে দেশীয় মাছ রক্ষায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও ক্ষতিকর রিং জাল (চায়না দুয়ারী) জব্দ করা হয়েছে।
১৭ জুন বুধবার বরুড়া উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে চিতড্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু মৎস্যজীবী নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট মাছ ও পোনা নিধন করছে,  এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে খাল ও জলাশয় থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযান শেষে বরুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা  সুরাইয়া জামান নিতু জানান, “দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। রিং জাল ও কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ অবৈধ। যারা এই নিষিদ্ধ জাল ব্যবহার করে দেশীয় মাছের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালীন স্থানীয় জনপ্রতিনিধি এবং বরুড়া থানা পুলিশের একটি দল মৎস্য কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। মৎস্য বিভাগের এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী
একমাসের মধ্যে যানজটমুক্ত হবে কুমিল্লা নগরী
কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সুবর্নপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান গোলদার
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
হাসপাতাল থেকে কারাগারে জিসান
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২