বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
‘ব্যাটারদের তাড়াহুড়োতেই আমরা ম্যাচ হেরেছি’
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১:৪৭ এএম |




 ‘ব্যাটারদের তাড়াহুড়োতেই আমরা ম্যাচ হেরেছি’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ১৩১ রানে থামে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও এখানে বড় স্কোর গড়া সহজ হবে না, সেটা বুঝেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবুও ক্রিকেটারদের তাড়াহুড়োতেই বাংলাদেশ হেরেছে বলে জানিয়েছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা একটু তাড়াহুড়া করেছি। পাওয়ারপ্লে ভালো ছিল, ৬ ওভারে ৫২ করেছিলাম। সেখান থেকে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। প্রতি ওভার বা দুই ওভারে উইকেট পড়েছে। পার্টনারশিপ গড়ে তোলার সুযোগ ছিল, কিন্তু আমরা অতিরিক্ত বাউন্ডারির দিকে গিয়েছি।’
উইকেট নিয়ে তালহা জুবায়ের বলেন, ‘উইকেট দেখে বুঝেছিলাম এটা ২০০ রানের উইকেট না। পাওয়ারপ্লেতে ভালো শুরু হলেও ব্যাটাররা ভেবেছে সব বলই মারা যাবে। কিন্তু সব বল মারার মতো ছিল না। বাতাসের ফ্যাক্টরও ছিল, না হলে ইমনের শটটা হয়তো ছক্কা হতো।’
তালহার মতে, ৩০-৩৫ রান যোগ করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। তিনি বলেন, ‘ওরা যেভাবে ট্র্যাপ করেছে, আমরা ট্র্যাপে পা দিয়েছি। ওরা চাচ্ছিল বড় শট খেলতে গিয়ে আমাদের মিস টাইমিং হোক। এটাই হয়েছে। আর আমরা অতিরিক্ত বাউন্ডারির ওপর নির্ভরশীল ছিলাম।
পেস বোলিং কোচ আরও বলেন, ‘ইনিংসটা দাঁড় করাতে পারলে ভালো হতো। আমার মনে হয় ব্যাটাররাও আমার সাথে একমত হবে। ২০-৩০ রানের জুটি হলেও দৃশ্যটা ভিন্ন হতো।’ বাউন্ডারি বড় ছিল কি না, এমন প্রশ্নে তালহা জানান, ‘আপনার পার্টনার যখন ভালো মারছে আর উইকেটে বল আসছে, তখন আপনি সিদ্ধান্ত বদলে নিতেই পারেন। আমাদের ভুল ছিল, উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। মেহেদীও এক ওভারে পরপর ৩টি চার মেরেছে। সেখানে যদি জেনুইন একজন ব্যাটার ব্যাট করত, অজিদের কাজ আরও কঠিন হতো।’














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী
একমাসের মধ্যে যানজটমুক্ত হবে কুমিল্লা নগরী
কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সুবর্নপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান গোলদার
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
হাসপাতাল থেকে কারাগারে জিসান
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২