বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:১০ এএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১:৪৮ এএম |

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনারলিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ২০২৬ ফুটবল বিশ্বকাপে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’ এর ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার তিনটি গোলই করেন মেসি।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। খেলার পঞ্চম মিনিটেই বল জালে জড়িয়েছিলেন মেসি। গ্যালারিতে উল্লাসও শুরু হয়েছিল, কিন্তু সহকারী রেফারির অফসাইডের পতাকায় তা থেমে যায়। অন্যদিকে, প্রথমার্ধে আলজেরিয়ার একটি গোলও বাতিল হয়।
তবে ১৭ মিনিটে আর ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। রদ্রিগো দি পলের পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এই গোলের সুবাদেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এরপর ৭৫ মিনিটে নিজের তৃতীয় গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। তার অসাধারণ নৈপুণ্যে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এই জয়ে গ্রুপ ‘জে’-তে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপের শুরুতেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে শক্ত বার্তা দিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।
আগামী ২২ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরো এক ধাপ এগিয়ে যেতে চাইবে মেসির দল। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী
একমাসের মধ্যে যানজটমুক্ত হবে কুমিল্লা নগরী
কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সুবর্নপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান গোলদার
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
হাসপাতাল থেকে কারাগারে জিসান
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২