বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
মেসির হ্যাটট্রিকের পর কুমিল্লায়বেড়েছে আর্জেন্টিনারপতাকা ও জার্সি বিক্রি
শাহীন আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১:৪৯ এএম |



 মেসির হ্যাটট্রিকের পর কুমিল্লায়বেড়েছে আর্জেন্টিনারপতাকা ও জার্সি বিক্রি  বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আবারও ভক্তদের হৃদয় জয় করেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেছেন এই তারকা ফুটবলার। মেসির এই অনবদ্য পারফরম্যান্সের পর কুমিল্লা জুড়ে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে নতুন উন্মাদনা। বিশেষ করে নগরীর বিভিন্ন ক্রীড়া সামগ্রীর দোকানে বেড়েছে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি ও পতাকা বিক্রির চাহিদা।
আজ বুধবার (১৭ জুন) সকালে নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার ও টমছমব্রিজ এলাকার বিভিন্ন জার্সি বিক্রির দোকান ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। অনেকেই নিজেদের জন্য জার্সি ও পতাকা কিনছেন, আবার কেউ কেউ সন্তানদের আবদার পূরণ করতে ছুটে এসেছেন দোকানে। 
কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোডের সান স্পোর্টসের মালিক মো.আলমগীর হোসেন বলেন,  বছর ধরে জার্সি বিক্রি করছি তবে এবারের মত এত উন্মাদনা আর দেখিনি। আজ সকালে মেসির হ্যাটট্রিকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আর্জেন্টিনার জার্সির বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। বিশেষ করে ১০ নম্বর জার্সির চাহিদাই সবচেয়ে বেশি। অনেক দোকানে আগের মজুদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে জার্সি আনতে হয়েছে।  মেসির জার্সি কিনতে  এসে জহির শান্ত নামে এক ক্রীড়া প্রেমী কালের কন্ঠকে বলেন, দুই ছেলে আর আমি আর্জেন্টিনার ভক্ত।  খেলায় জয়ী হলে ছেলেদের জার্সি কেনার বায়না ছিল তাই দোকানে এসেছি, ছেলেরা মেসির ১০ নম্বর জার্সি পছন্দ । দোকানে এসে দেখি অনেক  ক্রেতার ভিড়। এবারের বিশ^কাপ ক্রীড়াপ্রেমীদের মাঝে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করেছে। 
নগরীর জার্সি বিক্রেতা মো. শাফায়েত বলেন, “বিশ্বকাপ শুরুর পর থেকেই আর্জেন্টিনার জার্সির চাহিদা ছিল। তবে মেসির হ্যাটট্রিকের পর বিক্রি আরও বেড়েছে। ক্রেতারা এসে সরাসরি ১০ নম্বর জার্সি চাচ্ছেন।” আমার দোকানে জার্সি শেষ আমি আবার অর্ডার করেছি। দুপুরের মধ্যে মেসির জার্সি আসবে। 
জার্সি কিনতে আসা এক নারী অভিভাবক জানান, তার ছেলে দীর্ঘদিন ধরেই মেসির ভক্ত। আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোল দেখার পর থেকেই নতুন জার্সির জন্য বায়না ধরেছে। এর আগে তাকে একটি আর্জেন্টিনার পতাকা কিনে দিয়েছিলাম। এখন মেসির হ্যাটট্রিকের পর মেসির জার্সি কিনে দিতে আবদার করেছে তাই তার জন্য জার্সি কিনতে এসেছি। আরেক সমর্থক বলেন, “মেসি শুধু একজন ফুটবলার নন, মেসি আমাদের আবেগের নাম। তার হ্যাটট্রিকের আনন্দ উদযাপন করতেই জার্সি কিনেছি।”
বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও কুমিল্লা ফুটবল ক্লাব মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক  মো. আরিফ খান বলেন, মেসি তো মেসিই তার তুলনা কোথাও নেই। আমরা  বাঙালী আমাদের মধ্যে আবেক কাজ করে। আমরা খাই না খাই পছন্দের দলের জার্সি ও পতাকা কিনতে ভুলি না। সারাবিশ^ ফুটবল উন্মাদনা যেটা দেখছি আমার মনে হয় না বাংলাদেশের মত এমন আর কোন দেশ আছে। আমাদের ঘরে ভাত থাকুক বা না থাকুক আমরা আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা-জার্সি ধারদেনা করে হলেও কিনি। এটা পৃথিবীর আর কোথাও নেই। কুমিল্লার ফুটবলপ্রেমী প্রিয় দল ও খেলোয়াড়দের বড় একটি অংশ জুড়েই রয়েছেন মেসি ও আর্জেন্টিনা। ফলে নগরীর জার্সির দোকানগুলোতেও এখন জমজমাট বেচাকেনা চলছে।  














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী
একমাসের মধ্যে যানজটমুক্ত হবে কুমিল্লা নগরী
কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সুবর্নপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান গোলদার
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
হাসপাতাল থেকে কারাগারে জিসান
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২