
পুরো
পৃথিবী আবারো আজ মেসি বন্দনায় মুখর। ২০২২ বিশ্বকাপের ফাইনালের পর মেসির
আরও একটি বিধ্বংসী পারফরম্যান্স জাতীয় দলের জার্সি গায়ে। ২০২৬ বিশ্বকাপে
নিজের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দেয়
আর্জেন্টিনা। যেখানে সবগুলো গোলই এসেছে মেসির পা থেকে। তার এমন জয়ে সব
আর্জেন্টাইন ভক্তের পাশাপাশি আনন্দে আত্মহারা মেসির স্ত্রী আন্তোনেল্লা
রোকুজ্জোও।
মেসির অনবদ্য হ্যাটট্রিক করার দিনে কানসাস সিটির স্টেডিয়ামে
বসে রোকুজ্জো উপভোগ করেন তার শ্রেষ্ঠত্ব। তাই আবেগ ধরে রাখতে না পেরে
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লেখেন,
‘আমরা সব সময় তোমার পাশে আছি, মেসি। তুমি অসাধারণ।’
নিজে মেসির জয়
উদযাপনের পাশাপাশি তার সঙ্গে ছিল তাদের তিন সন্তান থিয়াগো, মাত্তেও ও সিরো
মেসি। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচেই মিরোস্লাভ ক্লোসার
সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার
বিপক্ষে তাকে মাঠে দেখার প্রত্যাশায় অগণিত মানুষ।
