মঙ্গলবার ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন সরওয়ার জাহান দোলন
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৩৬ এএম |





 কুমিল্লা মহিলা কলেজের  সভাপতি হলেন সরওয়ার জাহান দোলনকুমিল্লা মহিলা কলেজের জন্য ৬ মাস মেয়াদি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। ৮ জুন জারি করা এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. নুরুন্নবী আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এবং সংশোধিত প্রবিধানমালা-২০২৫ অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সরওয়ার জাহান ভূইয়া (দোলন)। কুমিল্লা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মো. মোস্তাফিজুর রহমান মজুমদার এবং শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রৌশন আরা বেগমকে মনোনীত করা হয়েছে। অভিভাবক প্রতিনিধি সদস্যকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং শিক্ষক প্রতিনিধি সদস্যকে জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মনোনয়ন দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বিধি মোতাবেক গভর্নিং বডি গঠন অথবা সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কলেজটির প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নিয়মিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
দাউদকান্দিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, তিন দিনেও আটক নেই
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২