মঙ্গলবার ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৩৬ এএম |





 ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার (৮ জুন ২০২৬) নগরীর বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
৩ নম্বর ওয়ার্ডের পুরাতন পাসপোর্ট অফিস গলি, মফিজ উদ্দিন সড়ক, সান মেডিকেল রোড, মধ্য রেসকোর্স এবং পুরাতন কাস্টমস গোডাউন সড়কে এ কার্যক্রম পরিচালিত হয়।
৪ নম্বর ওয়ার্ডে কাপ্তান বাজার মেইন সড়কের মাজারসংলগ্ন এলাকা থেকে রাস্তার উভয় পাশ হয়ে পাক্কার মাথা পর্যন্ত এবং কাপ্তান বাজার বাইদ্দাপাড়া এলাকায় মশক নিধন অভিযান চালানো হয়।
৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অফিস থেকে সাবেক কাউন্সিলরের বাড়ি পর্যন্ত রাস্তার দুই পাশ, হারুন স্কুল সড়ক, কবরস্থান সড়ক এবং পুরাতন কাউন্সিলর অফিস সড়কে ওষুধ ছিটানো হয়।
১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ গার্লস স্কুলের সামনের এলাকা থেকে রাস্তার দুই পাশ হয়ে পাক্কার মাথা, এতিমখানা সড়কের উভয় পাশ, কলের পুকুরপাড় এবং কলের পুকুরের চারপাশের এলাকাতেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ ছাড়া শিশু মঙ্গল হাসপাতাল, এসপি অফিস, ডিসি অফিস, হোসেন ইলেকট্রনিকস গলি এবং মন্ত্রী মহোদয়ের বাসভবন এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি নগরবাসীকে বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
দাউদকান্দিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, তিন দিনেও আটক নেই
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২