মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ
পেয়েছেন অধ্যাপক মো. আহসান পারভেজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য
জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের
বিভিন্ন কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্ণিত পদ ও
কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
এর মধ্যে কুমিল্লার দেবিদ্বার সরকারি
এস.এ. সরকারি কলেজের অধ্যক্ষ, দর্শন বিভাগের অধ্যাপক মো. আহসান পারভেজকে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান পদে পদায়ন
করা হয়েছে।
শিক্ষা প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক আহসান পারভেজ
এর আগে বিভিন্ন সরকারি কলেজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি অঞ্চলের
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষা ব্যবস্থাপনা এবং
প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
একই
প্রজ্ঞাপনে যশোর, রাজশাহী শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও
পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান পদেও নতুন কর্মকর্তাদের পদায়ন
করা হয়েছে।
