ডেঙ্গু
প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে রবিবার (৭ জুন ২০২৬) নগরীর
বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
১ নম্বর
ওয়ার্ডের ভাটপাড়া পুরাতন জামে মসজিদ গলি, ভাটপাড়া মেইন সড়ক হয়ে পশ্চিমপাড়া
এবং ভাটপাড়া পশ্চিম চৌমুহনী থেকে কবরস্থান সড়ক হয়ে পাক্কার মাথা পর্যন্ত
এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
৩ নম্বর ওয়ার্ডে শাসনগাছা ডাকবাংলো
সড়কের দুই পাশ, খালপাড়, রেললাইনের পশ্চিম পাশের এলাকা, রেললাইনের পূর্ব পাশ
থেকে খ্রিস্টান কবরস্থান হয়ে কাঠেরপুল, বাদশা মিয়ার বাজার ফ্লাইওভারের
নিচের উভয় পাশ, নূর মসজিদ সড়ক এবং মধ্য রেসকোর্স এলাকায় মশক নিধন কার্যক্রম
চালানো হয়।
৪ নম্বর ওয়ার্ডের আদালতের উত্তর মোড় থেকে রাস্তার দুই পাশ,
হোমিওপ্যাথি কলেজ–ইসলামপুর সড়ক, বউবাজার সড়ক, ভালন মিয়ার গলি, দক্ষিণপাড়া
গলি এবং ধোপাবাড়ি গলিতেও অভিযান পরিচালনা করা হয়।
এদিকে ৫ নম্বর ওয়ার্ডে
ছাতিপট্টি মেইন সড়ক থেকে রাজগঞ্জ মোড়, থানা সড়কের দুই পাশ হয়ে পানপট্টি
সড়ক, রাজগঞ্জ মোড় থেকে রাজবাড়ি কম্পাউন্ড, রাজবাড়ি পুকুরপাড়, কালেক্টরেট
স্কুল সড়ক এবং আশপাশের গলিতে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
পাশাপাশি ডিসি বাংলো, তোয়া হাউজিং এবং প্রশাসকের বাসভবন এলাকাতেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সিটি
কর্পোরেশন সূত্রে জানা গেছে, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত মশক নিধন
কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে নগরবাসীকে বাসাবাড়ি ও আশপাশের এলাকায়
জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো
হয়েছে।
