রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
ইসমাইল নয়ন।।
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৪৯ এএম আপডেট: ০৭.০৬.২০২৬ ২:১৯ এএম |


 ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা,  অভিযুক্ত গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ আল-আমিন (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার (৫ জুন) উপজেলার ধান্যদৌল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল-আমিন উপজেলার গোপালনগর গ্রামের (জয়নাল মাস্টারের বাড়ি) মোঃ মোহর আলীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন ওই শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত আল-আমিন পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ জুন) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৬নং ব্রাহ্মণপাড়া ইউনিয়নের ধান্যদৌল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি আল-আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৪ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় থানায় মামলাটি (মামলা নং-০৩) রুজু করা হয়েছিল। মামলার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপর ছিল। আজ আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২