রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৪৯ এএম আপডেট: ০৭.০৬.২০২৬ ২:১৯ এএম |


 চৌদ্দগ্রামে পুকুরে বিষ প্রয়োগে তিন  লাখ টাকার মাছ  নিধনের অভিযোগ
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের উত্তর লক্ষীপুর এলাকায় রাতের আঁধারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি পুকুরের প্রায় সব মাছ মারা গেছে। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী নুর মোহাম্মদ। শনিবার সরেজমিন পরিদর্শন করে অসংখ্য মাছ মৃত অবস্থায় দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর লক্ষীপুরের নুর মোহাম্মদ বাড়ির পাশের একজনের কাছ থেকে পুকুর ৫ বছরের জন্য ইজারা নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। পুকুরটিতে তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ থেকে ১০০ মণ মাছ ছিল। বৃহস্পতিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে শুক্রবার সকালে শত শত মাছ মৃত অবস্থায় ভেসে উঠে। বিষক্রিয়ায় পানির রঙ পরিবর্তন হয়ে গেছে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে এলাকার মৎস্যখাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী উত্তর লক্ষীপুর গ্রামে ফজলুর রহমানের ছেলে নুর মোহাম্মদ বলেন, ‘রাতারাতি আমাদের সব শেষ হয়ে গেছে। কে বা কারা এমন সর্বনাশ করলো বুঝতে পারছি না। প্রায় ৩ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি। তিনি আরো বলেন, ‘কিছুদিন আগে স্থানীয় এক ব্যবসায়ী পুকুরের মাছ ৩-৪ লাখ টাকায় কিনতে আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু আমরা আরও বড় হওয়ার অপেক্ষায় বিক্রি করিনি। বিষ প্রয়োগের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
চৌদ্দগ্রামে উপজেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান বলেন, ‘হঠাৎ করে এভাবে মাছ মারা যাওয়াটা অস্বাভাবিক। প্রাথমিকভাবে বিষক্রিয়ার মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে অপরাধীদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে সর্বোচ্চ সহযোগিতা করবো’।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২