রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় আসিফ মাহমুদ-
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৪৯ এএম আপডেট: ০৭.০৬.২০২৬ ২:১৯ এএম |


নির্বাচিত সরকার মব কমাতে  পারেনি, তা আরো বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রশাসন পরিচালনা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতাসহ সামগ্রিক পরিস্থিতির কারণে বিএনপি ইতোমধ্যে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, অতীতে আওয়ামী লীগ যেখানে ১৭ বছরে যে অবস্থায় পৌঁছেছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই সেই অবস্থায় পৌঁছে গেছে।
শনিবার দুপুরে কুমিল্লার একটি পার্টি সেন্টারে কুমিল্লা এনসিপি’র পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এসব কথা বলেন। 
নির্বাচিত সরকার মব জাস্টিস কমাতে পারেনি, বরং তা আরও বেড়েছে অভিযোগ আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে মব জাস্টিস বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে মব জাস্টিসের ঘটনা বেড়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, সংকটময় মুহূর্তে বিএনপি বরাবরই দুর্বল পারফরম্যান্স করে। সরকার ঘোষণা দিয়েছিল দুই বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না, অথচ মাত্র দুই মাসের মধ্যেই বিদ্যুৎসহ বিভিন্ন জ্বালানির দাম দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে। এর প্রভাবে জ্বালানিনির্ভর বিভিন্ন পণ্যের দামও বেড়ে যাচ্ছে। তার দাবি, শেখ হাসিনা সরকারের ১৭ বছরে যে পরিমাণ মূল্যবৃদ্ধি হয়েছিল, বর্তমান সরকার তিন মাসেই সেই পরিমাণ বৃদ্ধি ঘটিয়েছে সফল হয়েছে। সরকারের এই ব্যর্থতার চূড়ান্ত ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। 
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী জনাব তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে এনসিপিতে বিভিন্ন দল থেকে আসার শতাধিক নেতাকর্মী যোগদান করেন। এবং তাদেরকে ফুলের মালা পরিয়ে গ্রহণ করেন আসিফ মাহমুদ।

‘গ্রাফিতিতে জুলাই বিপ্লবের রাজধানী কুমিল্লা’:
কুমিল্লা নগরীর গ্রান্ড দেশপ্রিয় কনভেনশন হলে কুমিল্লার জুলাই বিপ্লব নিয়ে রচিত অ্যালবামের মোড়ক উন্মোচন হয়। আবু রায়হানের সম্পাদনায় অ্যালবামটিতে জায়গা পেয়েছে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে ছাত্রদের আঁকা বিভিন্ন ধরনের গ্রাফিতি, দেয়াল চিত্র ও কুমিল্লার জুলাই আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আড. তারিকুল ইসলাম 
এন সিপির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন,
এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, 
জাতীয় যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুফিয়ান রায়হান, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফারজানা আকতার, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য
কাজি আহনাফ তাহমিদ, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাঈম আবেদীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান
কেন্দ্রীয় সদস্য ফারজানা আকতার, কুমিল্লা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার মাজহারুল ইসলাম সোহেল, এনসিপি কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়কারী মো: সিরাজুল হক, উত্তর জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মোল্লা, 
সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওয়ালিউল্লাহ শিশির,
জাতীয় নারীশক্তির কুমিল্লা জেলা সদস্য ফারহানা ইয়াসমিন,,জাতীয় শ্রমিক শক্তির কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার মাজহারুল ইসলাম সোহেল
,উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আবুল কাশেম অভি, আদর্শ সদর উপজেলার প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান, সদর দক্ষিণ উপজেলার প্রধান সমন্বয়কারী মমিনুল ইসলাম, লাকসাম উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদ ফজলে রাব্বি, এবং অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ।
এন সি পি কুমিল্লা মহানগরের যুগ্ন সমন্বয়কারী মাসুমুল বারি কাউসার,যুগ্ন সমন্বয়কারী জায়েদ খান , এসবি জুয়েল আহ আন্যরা
ঈদ পূর্ণমিলনী ও যোগদান অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আবু রায়হান।
যোগদান কর্মসূচির পূর্বে কুমিল্লা মহানগর এনসিপির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি আসিফ মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রোগ্রামে যোগদান করছেন-নাগরিক ঐক্য বাংলাদেশ কুমিল্লা জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট এস আলম মজুমদার মোহন
আপ বাংলাদেশ এর সাবেক নেতৃবৃন্দ ডাঃ মোঃ লোকমান হোসাইন (সাবেক আহ্বায়ক, কুমিল্লা মহানগর, আপ বাংলাদেশ)
১. মাও. আবুল ফালাহ আহমাদী(সদস্য সচিব, মহানগর)
২. আব্দুর রহিম ( যুব উইং, আপ বাংলাদেশ)
৩. ইব্রাহিম খলিল রাজু( যুগ্ম সদস্য সচিব, মহানগর)
৪. মেহেদী হাসান সিয়াম (যুগ্ম সদস্য সচিব)
৫. মাও আব্দুলাহ আল নোমান(যুগ্ম সদস্য সচিব)
৬. মোঃ শাকিল রহমান (সংগঠক)
৭. সাদেক উল্লাহ ( সংগঠক)
৮. মুশফিকুর রহমান তামিম (সদস্য)
৯. মোঃ সাইফুল ইসলাম (সদস্য)















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২