রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:৩৪ এএম আপডেট: ০৬.০৬.২০২৬ ১:৪৪ এএম |





 দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প নিজস্ব প্রতিবেদকঃ গত ০৫ জুন কুমিল্লায় দি কাজী ফাউন্ডেশন (টিকেএফ) এর আয়োজনে আমেরিকান প্রবাসী জনাব আনোয়ার রহমান কাজী ও আশরাফুন নাহার কাজীর সহযোগীতায়, ভূটুয়া কমলপুর হাসমতেরনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কুমিল্লার সরকারি ও বেসরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ছয় শতাধিক গরিব, অসহায়, প্রতিবন্ধী রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে। এছাড়াও বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও তরজমা করেন সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি কাজী মোহাম্মদ এনামুল হক। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রমটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আনোয়ার রহমান কাজী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক তারিক সালমান ও ফারহানা আমিন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার সমাজসেবা অফিসার জনাব সাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য আশরাফুন নাহার কাজী। এছাড়াও অন্যান্য অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা মূক ও বধির বিদ্যালয়ের পরিচালক সৈয়দ মাজেদুল হক কামরুল ও বিদ্যালয়ের ইশারা ভাষা শিক্ষক মেহেরুন্নেসা।
যে সকল সম্মানিত চিকিৎসকগণ স্বাস্থ্যসেবা প্রদানে অংশগ্রহন করেন তারা হলেন- ডাঃ এ, কে, এম আব্দুস সেলিম, ডাঃ মোঃ জহিরুল হক, ডাঃ মুহাঃ কামাল হোসেন, ডাঃ মোঃ বোরহান উদ্দিন ফাহিম, ডাঃ মোঃ সাইদুল হক শাওন, ডাঃ মোঃ দানিয়েল হক (তানভির), ডাঃ ফারহানা আইরিন, ডাঃ নাজমুন নাহার, ডাঃ উম্মে সালমা। এ কার্যক্রমটির সার্বিক পরিচালনায় ছিলেন দি কাজী ফাউন্ডেশন এর এরিয়া ম্যানেজার কাজী মাহ্তাব, প্রোগ্রাম অর্গানাইজার রাশেদা আক্তার (পাপড়ি)। এছাড়াও সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহন করেন ফাউন্ডেশনটির প্যাথলজিস্ট মাকসুদা বেগম, চিকিৎসক সহযোগী শিরিন ও অন্যান্য সদস্য সারওয়ার জামিল, কাজী আরিফ, মেজবাউল, মুরাদ, আদিবা, শামছুননাহার, মরিয়ম, তানভীর, পান্না, আবু হাসান, হাসান, আবু কাউসার, সানি, আব্দুল্লাহ সহ আরো অনেকে। দীপ্ত টিভির নিউজ এন্ড কারেন্ট এফেয়ারস কারেসপন্ডেন্ট কুমিল্লার প্রতিনিধি শাকিল মোল্লার উপস্থিতিতে চিকিৎসা সেবা কার্যক্রমটি সরাসরি সম্প্রচারিত হয়। কুমিল্লা জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত অতিথিবৃন্দ চিকিৎসা সেবার মান পরিদর্শন শেষে সেবামূলক কার্যক্রমটির ভূয়সী প্রশংসা করেন এবং দি কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার রহমান কাজী সাহেবকে এ ধরনের কার্যক্রমকে আগামীতেও অব্যহত রাখতে উৎসাহিত করেন । বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে এলাকার উপকারভোগী জনগন ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি ইংরেজী মাসের প্রথম শুক্রবারের ন্যায় কার্যক্রমটি চলমান রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২