বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামী প্রজন্মকে নজরুল চর্চায় উদ্বুদ্ধ করতে সব করবে সরকার: কৃষিমন্ত্রী
জাকারিয়া হোসাইন ভূঁইয়া
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ২৬.০৫.২০২৬ ১:৫১ এএম |



 আগামী প্রজন্মকে নজরুল  চর্চায় উদ্বুদ্ধ করতে সব  করবে সরকার: কৃষিমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, জাতীয় কবির সৃষ্টি ও চেতনা যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। কবির ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। এই গান শুনলে যেকোনো নিস্পৃহ মানুষের শরীরেও বিপ্লবের উদ্দীপনা জেগে ওঠে। কবি নজরুল শোষিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের মুক্তির জন্য কলম ধরেছিলেন এবং পরাধীন জাতিকে স্বাধীনতার স্বাদ আস্বাদন করিয়েছিলেন। মহান সৃষ্টিকর্তা এমন কালজয়ী মানুষ পৃথিবীতে খুব কমই পাঠান। আমরা অত্যন্ত ভাগ্যবান যে, নজরুলের মতো একজন মহাপুরুষকে আমরা এই বাংলার মাটিতে পেয়েছিলাম।
তিনি আরও বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী সংগ্রাম-সবখানেই কবির গান ও কবিতা আমাদের প্রেরণা জুগিয়েছে। এমনকি ২০২৪ সালের ঐতিহাসিক গণআন্দোলনেও নজরুলের গান রাজপথকে উত্তাল করে তুলেছিল। আগামী প্রজন্মের কাছে কবির সঠিক ইতিহাস ও তথ্য পৌঁছে দিতে এবং তরুণ সমাজে নজরুল চর্চা আরও বেগবান করতে এই সরকার যা কিছু করা প্রয়োজন, তার সবকিছুই করবে।
আগামী প্রজন্মের কাছে নজরুলের সঠিক ইতিহাস ও তথ্য পৌঁছে দিতে এবং তরুণ সমাজে নজরুল চর্চা আরও বেগবান করতে এই সরকার যা কিছু করা প্রয়োজন, তার সবকিছুই করবে।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম, লেখক ও গবেষক প্রফেসর শান্তি রঞ্জন ভৌমিক, লেখক ও গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মাহবুবুর রহমান' সহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২